ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের চলমান বিক্ষোভে পুনরায় অংশ নেওয়া ঠেকাতে মুম্বাই জুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লক্ষ্যভিত্তিক নজরদারি ও সরাসরি যোগাযোগের কৌশল নিয়েছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল অবস্থান পর্যবেক্ষণ এবং বিক্ষোভকারীদের বাড়িতে গিয়ে সতর্ক করা। শিবাজি পার্ক, চেম্বুর ও আজাদ ময়দানসহ শহরের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে বিক্ষোভ চলার পর স্থানীয় পর্যায়ে জোরদার করা হয়েছে এ ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা।যেসব বিক্ষোভকারীর বিরুদ্ধে এরই মধ্যে এফআইআর হয়েছে বা যাদের আইনি নোটি...