মানুষের ব্যক্তিত্ব, রুচি ও নৈতিকতার অন্যতম পরিচয় তার ভাষা ও কথাবার্তা। একজন
মানুষ কতটা শিক্ষিত, মার্জিত কিংবা
নৈতিকতাসম্পন্ন, তা শুধু তার পদ-পদবি, সামাজিক অবস্থান কিংবা বাহ্যিক আচরণ দিয়ে বোঝা যায় না; বরং অন্যের সঙ্গে কথা বলার ধরন, মতবিরোধের সময় তার ভাষার ব্যবহার এবং রাগের মুহূর্তে নিজেকে
সংযত রাখার ক্ষমতার মধ্য দিয়েও তার প্রকৃত চরিত্র প্রকাশ পায়। বিশেষ করে একজন
মুমিনের পরিচয় শুধু নামাজ, রোজা কিংবা
অন্যান্য ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; তার কথাবার্তা, আচার-আচরণ ও
মানুষের সঙ্গে ব্যবহারের মধ্যেও...