বন্যা,
ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড,
ভবনধস কিংবা অন্য কোনো জাতীয় দুর্যোগে
মানুষের প্রকৃত পরিচয় ফুটে ওঠে। কেউ নিজের নিরাপত্তা নিশ্চিত করেই থেমে যায়,
আবার কেউ নিজের স্বার্থের গণ্ডি পেরিয়ে
অসহায় মানুষের পাশে দাঁড়ায়। ইসলামের দৃষ্টিতে দ্বিতীয় শ্রেণির মানুষই মুমিনের আদর্শের
কাছাকাছি। কারণ ইসলাম ঈমানকে কেবল নামাজ, রোজা বা ব্যক্তিগত ইবাদতের মধ্যে
সীমাবদ্ধ রাখেনি; বরং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করাকেও ঈমানের
গুরুত্বপূর্ণ প্রকাশ হিসেবে বিবেচনা করেছে।
পবিত্র কুরআনে
আল্লাহ তাআলা বলেছেন, ‘তোমরা সৎকর্ম...