বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমীনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জাতীয় মসজিদে সংঘর্ষ ও হামলার ঘটনায় পল্টন থানায় করা মামলায় আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।এদিন পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয় রুহুল আমীনকে। মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান সাত কারণে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।তদন্ত কর্মকর্তা বলেন, মসজিদে সংঘর্ষের ঘটনায় আসামির ভূমিকা এবং বায়তুল মোকাররমের মতো গুরুত্বপূর্ণ...