নাট্যদল থিয়েটার প্রবর্তিত ৩৬তম মুনীর চৌধুরী সম্মাননা পেলেন মোহাম্মদ জয়নুদ্দীন। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীকে নিয়ে গবেষণার জন্য তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অন্যদিকে রূপসজ্জা ও নাট্যচর্চায় সামগ্রিক অবদানের জন্য ২৯তম মোহাম্মদ জাকারিয়া স্মৃতিপদক পেয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়।বাংলাদেশের আধুনিক নাট্যচর্চা, সাহিত্য ও শিক্ষাজগতের অন্যতম পথিকৃৎ শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার নাটক সরণির বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হয় মুনীর চৌধ...