বলিউডের শীর্ষ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের অতীত জীবন এবং প্রেম নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। রণবীর সিংয়ের সাথে সুখী দাম্পত্যের আগে দীপিকার জীবনে যে কজন প্রেম এসেছিলেন, তাদেরই একজন মডেল ও অভিনেতা মুজাম্মিল ইব্রাহিম। সম্প্রতি দীপিকাকে জড়িয়ে মুজাম্মিলের একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ নেটদুনিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে। যেখানে তিনি দাবি করেছিলেন, দীপিকাকে তিনিই রিজেক্ট করেছিলেন! ভিডিওটি নতুন ভেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল শোরগোল শুরু হতেই এবার নীরবতা ভেঙে আসল সত্যিটা সামনে আনলেন এই অভিনেতা।...