বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশ হেফাজতে নেওয়ার প্রায় ২১ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহাদী হাসান। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে পুলিশ হেফাজতে থাকা আরও কয়েকজনের সঙ্গে বের হন তিনি।পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা শেষে মুচলেকা রেখে মাহাদীকে ছেড়ে দেওয়া হয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান সাংবাদিকদের বলেছেন, ‘নিরাপত্তাজনিত কারণে মাহাদীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। পরে আইনশৃঙ্খলা পরি...