সপ্তদশ শতাব্দীর মুঘল ভারত। তখনও আধুনিক সংবাদপত্রের স্বপ্ন দেখছে ইউরোপ। অথচ সেসময় দিল্লির দরবার থেকে সুদূর প্রান্তর পর্যন্ত ছড়িয়ে ছিল আখবারাতের জাল। ফারসি ভাষায় নিয়মিত খবর আসত দরবারে। ছোট ছোট প্রতিবেদন—যুদ্ধের খবর, দরবারের ষড়যন্ত্র, নতুন নিয়োগ, এমনকি গুঞ্জনও। হাজার হাজার লেখক, গুপ্তচর ও সচিব লিখে চলেছেন দিনরাত। তাদের হাতের সেই কাগজগুলোই ছিল মুঘল সাম্রাজ্যের প্রাণ। আজ প্রায় চারশ বছর পর, সেই পাতাগুলো খুলে বসেছেন এক ইতিহাসবিদ। আর আবিষ্কার করছেন এক অচেনা ভারতের গল্প।এই প্রতিবেদনগুলো আছে কলকাতা, লন্ড...