নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এ ছাড়া যেকোনো সময় নতুন পে-স্কেল ঘোষণা হতে পারে বলেও জানিয়েছেন মুখ্য সচিব।আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।মুখ্য সচিব আব্দুস সাত্তার বলেছেন, দেশের প্রায় ১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর দীর্ঘদিনের দাবি ও চাপ সামলাতেই চলতি অর্থবছর থেকে নতুন পে-স্কেল কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।...