টাঙ্গাইলের সখীপুরে স্কুলছাত্রী সেঁজুতি রানীর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্তে হত্যার আলামত মিললে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এমন আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি। শুক্রবার সেঁজুতির বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়েছিলেন মন্ত্রী। এ সময় মন্ত্রীর পায়ে লুটিয়ে পড়ে মেয়ের হত্যার বিচার ও জড়িতদের ফাঁসির দাবি জানান সেঁজুতির মা-বাবা।মন্ত্রী বললেন, এক সপ্তাহের মধ্যে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া উচিত। প্রতিবেদনে যদি হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া...