নির্মাতা মোহাম্মদ ইকবালের নতুন অ্যাকশনধর্মী সিনেমা ‘নসীব’-এ অভিনয় করতে যাচ্ছেন বলিউডের আলোচিত অভিনেতা মুকেশ ঋষি। প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।তিন দশকের বেশি সময় ধরে বলিউডে অভিনয় করছেন মুকেশ ঋষি। অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, সানি দেওল থেকে শুরু করে আমির খান, সালমান খান ও হৃতিক রোশনের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। হিন্দি সিনেমার পাশাপাশি তেলুগু, তামিল, মালয়ালম ও পাঞ্জাবি সিনেমাতেও রয়েছে তাঁর সরব উপস্থিতি।...