বগুড়ায় একসঙ্গে শুটিংয়ে গিয়েছিলেন। কথা ছিল, সেখানে কাজ শেষ করে আবার একসঙ্গে ঢাকায় ফিরবেন। তবে সেই ফেরা আর হলো না। বগুড়ায় হঠাৎ অসুস্থ হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সোহেল খান ছিলেন অভিনেতা মুকিত জাকারিয়ার দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী। কাছের মানুষকে হারিয়ে শোকাহত মুকিত জাকারিয়া। বন্ধুর সঙ্গে কাটানো শেষ মুহূর্তগুলোর স্মৃতি বারবার মনে পড়ছে তার। মঙ্গলবার বিকালে সামাজিক য...