অভিনেতা-নির্মাতা মীর সাব্বির ২০১৯ সালে নিজের নামে ইউটিউব চ্যানেল খোলেন। তবে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের ব্যস্ততা এবং পরে করোনার ধাক্কায় নিয়মিত সময় দিতে পারেননি। চলতি বছর আবারও এ নিয়ে সক্রিয় হয়েছেন তিনি। ছয় মাস ধরে প্রতি মাসে দুটি করে একক নাটক প্রকাশ করছেন। এবার নিজের ইউটিউব চ্যানেলের জন্য নির্মাণ করছেন ধারাবাহিক নাটক ‘খুব চেনা গল্প’।
পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, আস্থা ও টানাপড়েনকে কেন্দ্র করে ধারাবাহিকটির গল্প। এ প্রসঙ্গে মীর সাব্বির বললেন, ‘এটি আমাদের খুব কাছের একটি গল্প। নাটকটির...