ভূমি ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ (শূন্য সহনশীলতা) অবস্থান গ্রহণ করেছে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই সরকারের আমলে দুর্নীতি করে কেউ কোনোভাবেই পার পাবে না।আজ রবিবার দুপুরে সাভারের বিসিএস লাইভস্টক একাডেমির মসজিদ সংলগ্ন মাঠে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৪২তম সার্ভে ও সেটেলমে...