রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বুলবুলের দায়িত্ব পালন ও বিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কয়েকজন শিক্ষক অভিযোগ তুলেছেন। শিক্ষক-কর্মচারী নিয়োগ, উচ্চতর স্কেল প্রদান এবং বিদ্যালয়ের পুকুর ও জমি লিজ দেওয়ার ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন সংশ্লিষ্ট শিক্ষক ও স্থানীয়রা।অভিযোগকারী কয়েকজন শিক্ষকের দাবি, টিউশন ফি বাবদ প্রায় ৩ লাখ টাকা উত্তোলনের পর তা শিক্ষকদের মধ্যে বিতরণ এবং বিদ্যালয়ের হিসাবে জমা দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ...