চাঁদপুরে খাবারের প্রতিষ্ঠান ওয়ান মিনিটে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।অভিযানকালে মিষ্টির শিরার মধ্যে তেলাপোকার বিষ্টা, খাদ্যদ্রব্যের সঙ্গে সিগারেট সংরক্ষণ এবং প্লাস্টিকের ড্রামে গরম শিরা রাখার মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অনিয়ম ধরা পড়ে।আজ বুধবার দুপুরে চাঁদপুর শহরের প্রেস ক্লাব রোডে অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহক...