জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল বাশেলে। এর মধ্যদিয়ে ৮০ বছরের ইতিহাসে জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হওয়ার প্রচেষ্টা শেষ হলো তার।৭৪ বছর বয়সী বাশেলে শনিবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেছেন, ‘আজ আমি ঘোষণা করছি, জাতিসংঘের মহাসচিব পদে প্রার্থিতা আর চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’তিনি আরও বলেছেন, ‘সময়টা হয়তো ঠিক ছিল না’, তবে এমন একটি প্রার্থিতা নিয়ে এগিয়ে যাওয়ার ‘বড় চ্যালেঞ্জ’ গ্রহণ করার জন্য...