নতুন গান ‘কাণ্ডারি চল’ প্রকাশের পর আবারও আলোচনায় গায়িকা
মিলা ইসলাম। গান, ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন
মীর রাকিব হাসান
কেমন আছেন?আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখন কাজ করছি, গান করছি। আমার জীবনে অনেক নতুন বিষয় এসেছে।
আপনার নতুন গান ‘কাণ্ডারি চল’ বেশ আলোচনায় এসেছে। কেমন সাড়া পাচ্ছেন?যেখানেই যাচ্ছি, ফেসবুক হোক কিংবা অন্য কোথাও, সবাই খুব ইতিবাচক প্রতিক্রিয়া দিচ্ছেন। অনেক দিন পর একটা গান নিয়ে এত মানুষের ভালোবাসা পাচ্ছি। এটি সত্যিই ভালো লাগছে।
অনেক দিন পর ফ...