ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কুন্ডা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত মিড-ডে মিলের দুধ ও অন্যান্য সামগ্রী চুরির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় একটি মুদি দোকান থেকে চুরি যাওয়া দুই কার্টুন দুধ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এ চুরির ঘটনায় কুন্ডা নয়াপাড়া গ্রামের আলমগীর মিয়ার ছেলে সাদির মিয়ার (২৫) নাম উঠে এসেছে।বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. তাবারক মিয়া জানান, গত ১৭ অক্টোবর সকালে বিদ্যালয়ে এসে তিনি একটি কক্ষের তালা ভাঙা অবস্থায় দেখ...