বলিউড অভিনেত্রী ও টেলিভিশন সঞ্চালক মিনি মাথুর সম্প্রতি ১৫ বছর আগের একটি অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। সৌন্দর্য ধরে রাখার জন্য নয়, শুটিংয়ের প্রয়োজনে তিনি একসময় বোটক্স করিয়েছিলেন। কিন্তু সেই সিদ্ধান্তকেই আজ তিনি নিজের জীবনের 'সবচেয়ে খারাপ সিদ্ধান্ত' বলে মনে করেন। অভিনেত্রী জানালেন, প্রায় ১৫ বছর আগে তিনি জঙ্গলের মধ্যে একটি শোয়ের শুটিং করছিলেন। দিনের আলোয় দীর্ঘ সময় শুটিং হওয়ায় তিনি বারবার ভ্রু কুঁচকাতেন। ফলে কপালের মাঝখানে একটি গভীর রেখা তৈরি হয়েছিল। ক্যামেরায...