বিয়ে, চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পার্বত্য চট্টগ্রামের নারী ও কন্যাশিশুদের চীনে পাচারের ঝুঁকি বাড়ছে। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন পার্বত্য জেলায় মানব পাচারের ৭৩০টির বেশি ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে খাগড়াছড়িতে ৪০০, রাঙামাটিতে ৩০০ এবং বান্দরবানে ৩০টির বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে। তবে সামাজিক কলঙ্ক, ভয় ও নীরবতার কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকেরা।
গতকাল সোমবার খাগড়াছড়ি সদর উপজেলা সম্মেলন কক্ষে মানব পাচারবিষয়ক এক অ্যাডভোকেসি ও মিডিয়া ক্যাম্পেইনে উপস্থাপন করা এক গ...