এমনও কিছু সময় আছে যে, ব্যতিক্রম কিছু অভিজ্ঞতা ভাগাভাগি করতে না পারলে ভালো লাগে না আমার। তার একটি হলো ২৮ বছর ধরে দেখে আসা কারওয়ান বাজারের চালচিত্র। ঢাকার রাত যখন নীরব হয়ে আসে, কারওয়ান বাজার তখন জেগে থাকে অন্য এক ব্যস্ততায়। রাত জাগে কারওয়ান বাজার, বাঁচিয়ে রাখে শ্রমিকের জীবন। শহরের অধিকাংশ মানুষ যখন ঘুমের প্রস্তুতি নেয়, তখন পাইকারি আড়তগুলোয় শুরু হয় গুরুত্বপূর্ণ কর্মযজ্ঞ। ট্রাক আসে, ঝুড়ি নামে, সবজি-ফলের স্তূপ জমে ওঠে। চার-পাঁচ ট্রাক কাঁচা মরিচ চলে এসেছে।
এগুলো পরিবহনের জন্য ভ্যানগাড়ির ছুটোছুটি। আর...