ফুলের কথা ভাবলে প্রথমেই মনে পড়বে স্বাভাবিক বোঁটার ওপর থাকবে একাধিক পাপড়ি। একটি বৃত্তকে কেন্দ্র করেই বেশ কটি পাপড়ি ছড়ানো ফুলই চোখে পড়ে বেশি। ব্যতিক্রম সবসময়ই ব্যতিক্রম। তেমনই একটি ফুল মিউজিক্যাল নোট প্ল্যান্ট।
দেখতে অবিকল বাদ্যযন্ত্র বা সুরের চিহ্ন— অর্থাৎ স্বরলিপির প্রতীকের মতো। স্বরলিপি সুর, তাল ও মাত্রানির্দেশক কিছু সাংকেতিক চিহ্নের মাধ্যমে সংগীতকে লিখিতভাবে প্রকাশ করার পদ্ধতি। গড়ন স্বরলিপির প্রতীকের মতো বলেই গন্ধহীন এই ফুলটি ‘ডো রে মি ফ্লাওয়ার’ নামেও পরিচিত, যার বাংলা দাঁড়ায় ‘সা রে গা মা প...