কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হওয়া বন্য মা হাতিটি মারা গেছে। প্রায় ১৮ ঘণ্টা পর আজ রবিবার সকাল ১০টার দিকে মৃত্যু হয় হাতিটির।কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানালেন, গতকাল শনিবার বিকালে আহত হওয়ার পর থেকেই হাতিটির চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা চালানো হয়। দুর্গম পাহাড়ি এলাকায় থাকায় তাকে অন্য কোথাও নেওয়া সম্ভব হয়নি। তাই ঘটনাস্থলেই স্যালাইন, ওষুধ, ক্ষতস্থানের চিকিৎসা এবং নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়...