পটুয়াখালীর গলাচিপা উপজেলার দক্ষিণ পানপট্টি এলাকায় প্রায় ৫ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ১০ শয্যার মা ও শিশুকল্যাণ কেন্দ্রটি আট বছর ধরে দাঁড়িয়ে আছে নীরব সাক্ষীর মতো। হাসপাতালের ভবন, রোগীদের শয্যা, চিকিৎসা সরঞ্জাম, আসবাবপত্র, এমনকি চিকিৎসক ও কর্মচারীদের জন্য আবাসিক ভবনও প্রস্তুত। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল না থাকায় এক দিনের জন্যও চালু হয়নি চিকিৎসাসেবা। ফলে দক্ষিণ পানপট্টিসহ
আশপাশের ইউনিয়ন ও চরাঞ্চলের হাজারো মানুষ, বিশেষ করে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন অন্তঃসত্ত্বা ও শিশুরা।...