রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গীতিনাট্য ‘মায়ার খেলা’। প্রেমের আকাঙ্ক্ষা, হৃদয়ের দ্বন্দ্ব, বিরহের বেদনা এবং মানবজীবনের চিরন্তন মায়াময়তার এক অপূর্ব কাব্যিক রূপ। কাব্য, সুর, নৃত্যছন্দ আর অভিনয়ের নান্দনিকতায় ‘মায়ার খেলার’ এক সুরেলা শিল্পভাষ্য মঞ্চে তুলে ধরলেন বোধন আবৃত্তি পরিষদের একঝাঁক শিল্পী।আজ বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে হয়ে গেল অনবদ্য এ পরিবেশনা।শব্দ, সুর ও অভিব্যক্তির সম্মিলনে মঞ্চজুড়ে যেন নেমে এসেছিল এক মায়াবী আবেশ। প্রেমের আকুলতা, বিরহের দীর্ঘশ্বাস, অভিমানের...