টেলিভিশন থেকে বলিউডে কাজ শুরু করা অভিনেতাদের নিয়ে ধারণার খুব একটা পরিবর্তন আসেনি, এমন মন্তব্য করেছেন অভিনেত্রী মাহিমা মাকওয়ানা। তার ভাষ্য, ‘অনেক সময় সিনেমার অডিশনে অংশ নেওয়ার আগেই ‘টেলিভিশনের পরিচিত মুখ’ শুনে না করে দেওয়া হয়।’
শিশুশিল্পী হিসেবে টিভিতে অভিনয় শুরু করেন মাহিমা। পরে ধারাবাহিকের জনপ্রিয় মুখ হয়ে সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মে কাজ শুরু করছেন। সালমান খানের সঙ্গে ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ দিয়ে বড় পর্দায় অভিষেকের পর তার অভিনয়জীবনে নতুন অধ্যায়ের সূচনা ঘটে। তবে টেলিভিশনকেই নিজের পরিচয়ের সবচে...