শুদ্ধ
টেস্ট ক্রিকেট বলতে যা বোঝায়,
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চারদিনের
ম্যাচে সেটিই দেখাল বাংলাদেশ ইমার্জিং দল। প্রায় অসম্ভব
এক সমীকরণ সামনে রেখে ব্যাটারদের অবিশ্বাস্য
ধৈর্য ও দৃঢ়তায় ম্যাচটি
শেষ পর্যন্ত ড্র করেছে বাংলাদেশ।
যেন অস্ট্রেলিয়ায় সিনিয়র দলের বীরত্ব গাঁথা ছুঁয়ে গেছে দক্ষিণ আফ্রিকায় থাকা দলটিকে।
ম্যাচের
শেষ দিনে ৪১১ রান তাড়ায় নেমে ২৫.৩ ওভারে
মাত্র ৭০ রানে ৫ উইকেট হারিয়ে
চাপে পড়ে যায় বাংলাদেশ।
হাতে থাকা প্রায় ছয়
ঘণ্টার খেলায় জয়ের জন্য প্রয়োজন
ছিল প্রায় সাড়ে তিনশ...