দিনাজপুরের নবাবগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে ১০ গ্রামের মানুষ। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের দারিয়া গ্রামের একমাত্র সংযোগ সেতু এটি।এলাকাবাসী নতুন সেতু নির্মাণের দাবি জানালেও বাস্তবায়নের মুখ দেখেনি এলাকাবাসী।জানা গেছে, সত্তরদশকে তৎকালীন ইউপি চেয়ারম্যান দারিয়া সেতুটি নির্মাণ করেন। দীর্ঘদিন সংস্কার ও মেরামত না করায় সেতুর বিভিন্নস্থানে সিমেন্ট-বালি খসে পড়েছে এবং রড বের হয়ে গেছে। একাধিক স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে এবং সেতুর রেলিং ভেঙে পড়েছে। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সাইনবোর...