বগুড়ার সোনাতলা উপজেলার শালিখা গ্রামের আব্দুল মোমিন। একসময় পড়াশোনা শেষ করে কী করবেন, তা নিয়ে চিন্তায় ছিলেন তিনি। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় অল্প পুঁজিতে কিছু করার তাগিদ ছিল। সেই ভাবনা থেকেই মাশরুম চাষের উদ্যোগ নেন। ২০২২ সালের নভেম্বরে মাত্র ১২ হাজার টাকার বীজ ও সরঞ্জাম কিনে বাড়ির একটি ছোট ঘরে শুরু করেন চাষ। এখন তার খামারে রয়েছে ১২ হাজারের বেশি মাশরুমের স্পন প্যাকেট। প্রতিদিন বিক্রি করছেন ৩০ থেকে ৪০ কেজি মাশরুম।মোমিনের এই উদ্যোগে আশপাশের তরুণদের মধ্যেও মাশরুম চাষের প্রতি আগ্রহ বাড়ছে। দেশ...