চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৫৩৪ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।বিমানবন্দর কর্তৃপক্ষ, ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের যৌথ দল আজ শুক্রবার সকালে মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্নালঙ্কার উদ্ধার করে।
হাসান মুরাদকে আটক করা হয়। তাঁর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার নাসিরনগরে। উদ্ধার করা সোনার মধ্যে ১০৬ গ্রাম অলংকার, ৪২৫ গ্রাম স্বর্ণপিণ্ড এবং ৩ গ্রাম সোনার পেস্ট রয়েছে। এসব সোনা থেকে প্রায় ১ কোটি ১৭ লাখ ৬০...