মাশরুমের পুষ্টিগুণ, চাষপদ্ধতি ও উৎপাদনের সম্ভাবনা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৩৪ শিক্ষার্থী। প্রশিক্ষণে মাশরুমের বিভিন্ন প্রজাতি শনাক্ত করা, চাষ ও সংগ্রহের কৌশল শেখানো হয়।গতকাল শনিবার সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউটে ‘মাশরুমের গুরুত্ব ও উৎপাদন কৌশল’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও লেভেলের ৩৪ শিক্ষার্থী অংশ নেন। আয়...