হবিগঞ্জের চুনারুঘাটের
রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে দেখা মিলেছে বিরল মালয়ান জায়ান্ট কাঠবিড়ালির। সম্প্রতি
বন থেকে কাঠবিড়ালিটির কয়েকটি ছবি তুলেছেন শৌখিন আলোকচিত্রী শাহেদ আহমেদ। বন্যপ্রাণী
বিশেষজ্ঞরা বলছেন, এ প্রজাতির কাঠবিড়ালি থাকতে পারে দেশের অন্য বনেও। তবে সংখ্যা কম
হওয়ায় সহজে এর দেখা মেলে না।
মালয়ান জায়ান্ট
কাঠবিড়ালির ইংরেজি নাম ব্ল্যাক জায়ান্ট স্কুইরেল বা মালয়ান জায়ান্ট স্কুইরেল। বৈজ্ঞানিক
নাম Ratufa bicolor। এটি বাংলাদেশের আট প্রজাতির কাঠবিড়ালির মধ্যে সবচেয়ে বড়। পূর্ণবয়স্ক
একটি কাঠবিড়া...