জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন ব্যাটসম্যানরা। পাঁচটি সেঞ্চুরিতে দিনটি রাঙিয়েছেন শেখ মেহেদি হাসান, মার্শাল আইয়ুব, মাহিদুল ইসলাম অঙ্কন, সাদিকুর রহমান ও শাহাদাত হোসেন দিপু। তাদের ব্যাটে বড় সংগ্রহ পেয়েছে দলগুলো।সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ২ উইকেটে ৩৪৩ রান সংগ্রহ করেছিল ঢাকা। আজ ৬ উইকেটে ৫৪৭ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে তারা। গতদিন ১৩১ রানে চোট নিয়ে মাঠ ছাড়া নাঈম শেখ আজ আবারও ব্যাটিংয়ে নেমে ১৩৭ রানে আউট হন। মার্শাল ফেরেন ১৭৫...