শেয়ারবাজারে ঋণব্যবস্থাকে আরও সহজ, কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫’-এ বড় ধরনের সংশোধনের উদ্যোগ হয়েছে। এই লক্ষ্যে বিধিমালার খসড়া সংশোধনী গত রবিবার জনমত যাচাইয়ের জন্য প্রকাশ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিধিমালার খসড়া সংশোধনীতে নতুন পরিবর্তনগুলোর মধ্যে গ্রাহকের ইকুইটির বিপরীতে মার্জিন অর্থায়নের সর্বোচ্চ অনুপাত সব ক্ষেত্রে ১:১ নির্ধারণ করা হয়েছে। আগে পরিস্থিতিভেদে এটি ১:১, ১:০.৫ ও ১:০.২৫ ছিল। তব...