হলিউডের আবেদনময়ী ও প্রভাবশালী তারকা মার্গো রবি এবং তার প্রযোজক স্বামী টম একারলি শুরু থেকেই নিজেদের ব্যক্তিগত জীবনকে আলোর ঝলকানি থেকে আড়ালে রাখতে ভালোবাসেন। দীর্ঘদিনের প্রেম ও দাম্পত্যের পর এবার নীরবে এক নতুন পদক্ষেপ নিলেন এই বিশ্বসুন্দরী। বিয়ের এক দশক ছুঁইছুঁই মুহূর্তে এসে আনুষ্ঠানিকভাবে নিজের নামের সঙ্গে যুক্ত করলেন স্বামীর পদবি।আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘পেজ সিক্স’-এর এক প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি যুক্তরাজ্যের সরকারি করপোরেট নথি ‘কোম্পানি হাউস’-এ মার্গো রবির অফিশিয়াল নামের পরিবর্তন দেখা গেছে।...