দক্ষিণ আয়ারল্যান্ডের সবুজ উপত্যকা পেরিয়ে শতাব্দীর
পর শতাব্দী ধরে বয়ে চলেছে ব্ল্যাকওয়াটার নদীর
শান্ত জলধারা। সেই দীর্ঘ ইতিহাসের নীরব সাক্ষী নদীর
তীরে দাঁড়িয়ে থাকা স্ট্র্যানক্যালি ক্যাসেলও। প্রায় দুই শতাব্দী ধরে অসংখ্য ঋতুর পরিবর্তন,
রাজনৈতিক উত্থান-পতন এবং সামাজিক রূপান্তর দেখেছে এই রহস্যময় দুর্গ। কিন্তু ২০২৬ সালে এসে আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে
এটি। তা-ও আবার এক নতুন মালিকের কারণে। আর সেই মালিক
হলেন মেটার প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি মার্ক জাকারবার্গ। আন্তর্জাত...