দ্রব্যমূল্যের ওঠানামা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে
সরাসরি সম্পর্কিত। বিশেষ করে খাদ্য, ওষুধ, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের
দাম বেড়ে গেলে সবচেয়ে বেশি চাপে পড়ে সীমিত আয়ের মানুষ। ইসলাম অর্থনৈতিক
কর্মকাণ্ডকে শুধু মুনাফা অর্জনের মাধ্যম হিসেবে দেখনা। ইসলাম
বাজারকে ন্যায়, আমানতদারি
ও পারস্পরিক কল্যাণের ওপর প্রতিষ্ঠিত করার নির্দেশ দিয়েছে। ফলে ইসলামের
বাজারদর্শনে ব্যবসায়ীর লাভ যেমন স্বীকৃত, তেমনি ক্রেতার অধিকার ও সামাজিক
ন্যায়ের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পবিত্র কোরআন ব্যবসা-বাণিজ্যের বৈধতা...