যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো চাইলে বালিকা স্কুল ও কলেজ পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করতে পারবে। এমন রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এই রায়ের আগে আইডাহো ও ওয়েস্ট ভার্জিনিয়ার দুটি মামলার শুনানি হয়। ওই দুই অঙ্গরাজ্য এমন আইন প্রণয়ন করেছে, যাতে সরকারি স্কুল ও কলেজের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্মের সময় নিবন্ধিত জৈবিক লিঙ্গ অনুযায়ী প্রতিযোগিতা করতে হবে।মামলাগুলোর একটিতে দাবি করা হয়, এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের সংবিধানে নিশ্চিত সমান অধিকারের...