স্বাধীনতার পর বাংলাদেশের
উন্নয়নে যুক্তরাষ্ট্র দিয়েছে ৪১৭ কোটি ডলারের অনুদান, দুই দেশের পণ্য বাণিজ্যে ঘাটতি
৭১০ কোটি ডলার, আর বাংলাদেশে মার্কিন পুঞ্জীভূত বিনিয়োগ ছাড়িয়েছে ৪০০ কোটি ডলার। অর্থাৎ
অনুদান, বাণিজ্য ও বিনিয়োগ— তিন ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ
অংশীদার। কিন্তু এই সম্পর্ক এখন দাঁড়িয়ে আছে এক বড় রূপান্তরের মুখে। একই সময়ে শুল্ক-যুদ্ধের
ধাক্কা সামলে নতুন শুল্কে বাণিজ্য কাঠামো তৈরি হলেও অশুল্ক ও প্রাতিষ্ঠানিক বাধা এখনো
বড় চ্যালেঞ্জ। এর মধ্যেই বাংলাদেশে বিনিয়োগ সম্...