সুদানের গৃহযুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়েই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সুদানের সেনাবাহিনী-নেতৃত্বাধীন সরকারের এক শীর্ষ উপদেষ্টার দাবি, বর্তমান রূপে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশটি লিবিয়ার মতো কার্যত বিভক্ত হয়ে যেতে পারে। তার অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে আধাসামরিক বাহিনী আরএসএফের অস্তিত্ব টিকিয়ে রেখে সুদানের রাজনৈতিক ভবিষ্যতে তাদের জায়গা করে দেওয়ার ঝুঁকি রয়েছে।এ পর্যন্ত পরিকল্পনাটির বিষয়ে কোনো সুদানি কর্মকর্তার করা সবচেয়ে কঠোর সমালোচনাগুলোর একটি এটি।সুদানের সেনা...