যুক্তরাষ্ট্রের বিমান চলাচলে পুরোনো নিয়ন্ত্রণব্যবস্থা দ্রুত সংস্কার না করলে দেশজুড়ে আবারও ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি। তিনি বলেছেন, পুরোনো যোগাযোগ সরঞ্জামের ত্রুটির কারণে দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়েছিল। এ ধরনের ঘটনা এড়াতে পুরো ব্যবস্থা আধুনিকায়নে কংগ্রেসকে আরও অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছেন তিনি।মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থায় বিভ্রাট দেখা দেওয়ার পর স্থানীয় সময় শুক্রবা...