ওমানের উপকূলে হরমুজ প্রণালি থেকে বের হওয়ার সময় অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে। এদিকে হরমুজ প্রণালির ওপর আরেকটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।ইউকেএমটিও জানিয়েছে, প্রথম ট্যাংকারটি ওমানের খাসাব উপকূল থেকে ১১ নটিক্যাল মাইল বা প্রায় ২০ কিলোমিটার উত্তরে অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজটির পেছনের...