মাওরি।
নিউজিল্যান্ডের আদিবাসী জনগোষ্ঠী। তাদের শিল্প-সংস্কৃতি ঘিরে সম্প্রতি গড়ে
উঠেছে এক নতুন ধারার
চলচ্চিত্রের চর্চা। নাম ‘মাওরি গথিক
সিনেমা’। এটি মূলত
ঐতিহ্যবাহী ভিক্টোরিয়ান গথিক হররকে ভেঙে
সৃষ্টি হওয়া একটি উপধারা।
এর অন্তর্গত চলচ্চিত্রে মাওরি চরিত্র, ঐতিহ্য এবং ঔপনিবেশিকীকরণের ভয়াবহ
বাস্তবতাকে ঘিরে আবর্তিত হয়
কাহিনি।
বৈশিষ্ট্য
অনুসন্ধান: এই ধারার কেন্দ্রে
থাকে উপনিবেশবাদের ভৌতিক রূপ সমকালীন দর্শককে
দেখানোর প্রচেষ্টা। উপনিবেশকালে এই আদিবাসীদের নিজস্ব
সংস্কৃতিকে কীভাবে পদ্ধতিগত...