রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা হত্যাকাণ্ডের নৃশংস ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে একটি বিভ্রান্তিকর দাবি ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হচ্ছে—জনপ্রিয় কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেল রামিসা ইস্যুসহ দেশের বিভিন্ন সমসাময়িক প্রসঙ্গ টেনে একটি বিতর্কিত মন্তব্...