আগেই
থেকেই এশিয়ান গেমসের অনুশীলন ক্যাম্পে সহকারী কোচের ভূমিকায় ছিলেন মশিউর রহমান বিপ্লব।
এবার জার্মান হেড কোচ পিটার গেরহার্ড তার কোচিং প্যানেলে আরও দুই সাবেককে পেয়েছেন।
বৃহস্পতিবার থেকে পেনাল্টি কর্নার স্পেশালিষ্ট কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে কাজ শুরু
করেছেন সাবেক অধিনায়ক মামুনুর রহমান চয়ন। আর ভিডিও অ্যানালিস্টের দায়িত্ব পালন করবেন
আরেক সাবেক ইমরান হাসান পিন্টু। দুই সাবেককে পিটারের কোচিং প্যানেলে যুক্ত করার সিদ্ধান্ত
বাংলাদেশ হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির। ফেডারেশন কর্তারা মনে করেন, হক...