রক্তচাপ পরিমাপ একটি সাধারণ বিষয় মনে হলেও সঠিক নিয়ম না মানলে ফলাফলে বড় ধরনের ভুল হতে পারে। অনেক সময় ভুলভাবে মাপার কারণে স্বাভাবিক রক্তচাপকে উচ্চ বা উচ্চ রক্তচাপকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। যার ফলে চিকিৎসার সিদ্ধান্তও ভুল পথে যেতে পারে।
তাই ঘরে হোক বা চিকিৎসকের কাছে; রক্তচাপ মাপার সময় কিছু নিয়ম মেনে চলা জরুরি, যাতে প্রকৃত ফলাফল পাওয়া যায়।
মাপার আগে যা মনে রাখবেন
মাপার অন্তত ৩০ মিনিট আগে চা, কফি ধূমপান বা ব্যায়াম পরিহার করুনমাপার আগে ৫ মিনিট চুপচাপ বিশ্রাম নিনপ্রস্রাবের বেগ থাকলে আগ...