রাত গভীর। ঘড়ির কাঁটা তখন প্রায় ২টা। চারদিকে এমন অন্ধকার যে চোখ খোলা নাকি বন্ধ তা বোঝাও কঠিন। নেই শহরের বাতির ঝলকানি, নেই গাড়ির আলো, নেই মানুষের কোলাহল। দরজা খুলে বাইরে পা রাখলেই শুরু হয় পাথর আর শুকনো বালুর এক নীরব জগৎ। আর মাথার ওপরে? যেন পুরো মহাবিশ্ব খুলে গেছে চোখের সামনে। আকাশজুড়ে কোটি কোটি তারা।...