বলিউডের গ্ল্যামার গার্ল নোরা ফাতেহির সামাজিক মাধ্যমের এক পোস্টেই এখন তোলপাড়। বিমানে উঠে কৌতুক করতে গিয়ে যে এভাবে বড় আইনি প্যাচে পড়ে যাবেন, তা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি এ অভিনেত্রী। একটি প্রাইভেট চার্টার্ড বিমানকে খেলনা আর লেগো প্লেন বলে খোঁচা দেওয়ায় এবার তার বিরুদ্ধে ঠুকে দেওয়া হয়েছে ৩ কোটি রুপির দেওয়ানি মানহানি মামলা।ঘটনাটি গত বছরের ডিসেম্বরের। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার জন্য ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামের এক সংস্থার একটি প্রাইভেট চার্টার্ড বিমান ভাড়া করেছিলেন নোরা ফাতেহি। বিমানে ওঠার পর নোরার মনে হয়েছ...