‘কী
রে, পাবনার টিকিট কেটেছিস নাকি?’ ‘তোরে তো হেমায়েতপুরে
পাঠানো লাগবে’— আড্ডায়, খুনসুটিতে এই অবমাননাকর বাক্যগুলো
হরহামেশাই ব্যবহার হয়। এভাবেই ‘পাবনা’
নামটির সঙ্গে অবচেতনভাবেই জড়িয়ে দেওয়া হয়েছে ‘পাগলা গারদ’ আর মানসিক রোগ
নিয়ে নিষ্ঠুর রসিকতা। আসলে তা মানসিক
স্বাস্থ্য নিয়ে সমাজের মজ্জাগত
অসচেতনতা ও অমানবিক দৃষ্টিভঙ্গির
বহিঃপ্রকাশ।
‘হাজার
শয্যার আধুনিকায়ন হয়তো এর অবকাঠামোগত
রূপ বদলে দেবে, কিন্তু
পাবনা আর মানসিক স্বাস্থ্যকে
নিয়ে সমাজের ভেতরের কুৎসিত দৃষ্টিভঙ্গি ও ব্যঙ্গাত্মক মানসিকতা
যত...